শিরোনাম
◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে বেকারত্ব বাড়তে পারে ৩০ শতাংশ

রাশিদ রিয়াজ : [২] যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গড় উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে ৫০ শতাংশ। ফেডারেল রিজার্ভ ব্যাংকের সেন্ট লুইস প্রেসিডেন্ট জেমস বুলার্ড এ তথ্য দিয়ে বলেছেন করোনাভাইরাসের কারণে এর নেতিবাচক প্রভাব দ্বিতীয় প্রান্তিকে কর্মসংস্থানের ওপর বড় আকারেই পড়তে যাচ্ছে। স্পুটনিক

[৩] বুলার্ড জানান হারিয়ে যাওয়া অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে অন্তত আড়াই ট্রিলিয়ন ডলারের বিশেষ আর্থিক যোগান দেয়া প্রয়োজন হয়ে পড়েছে। বাজারকে চালু রাখতে এধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় ফেডারেল ব্যাংককে আরো কিছু করতে হবে। ব্লুমবার্গ

[৪] তিনি আরো বলেন মার্কিন অর্থনীতিতে এখন প্রধান লক্ষ্য হচ্ছে প্রত্যেককে, প্রতিটি পরিবারকে উৎপাদনশীলতায় ফের সম্পৃক্ত করে তোলা এবং এজন্যে মার্কিন সরকরের বড় আকারের সহায়তা প্রয়োজন। কারণ করোনাভাইরাস মার্কিন অর্থনীতিকে সুবিশাল ধাক্কা দিয়ে গেছে যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতেই হবে।

[৫] গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ মার্কিন সরকারের ২৭২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের উদ্যোগ নেয়। তবে তা পর্যাপ্ত নয় বলেই মনে করছেন মার্কিন অর্থনীতিবিদরা। অন্তত ৫শ বিলিয়ন ডলারের ঋণ মোকাবেলার উদ্যোগ ফেডারেল রিজার্ভের নেয়া প্রয়োজন মনে করছেন অর্থনীতিবিদরা।

[৬] মার্কিন অর্থনৈতিক বিশ্লেষক ম্যাক্স কিজার বলেছেন অর্থনীতিকে ফের শক্তিশালী করে তুলতে না পারলে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার কাছে পরাশক্তির মর্যাদা হারাতে পারে। আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়