শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে করোনা ভাইরাস মোকাবেলায় অনির্দিষ্ট কালের জন্য সবব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

জামাল হোসেন , জীবননগর প্রতিনিধি : [২] সারাদেশের মতো চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায়ও করোনা ভাইরাস মোকাবেলায় জনসমাগম ঠেকাতে কাঁচামাল, ঔষধ ফার্মেসি, ক্লিনিক, নার্সিং হোম, ব্যাতীত সকল ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জীবননগর উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত কার্যক্রমে ব্যাবসায়িদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষকরা গেছে।

[৩] করোনা ভাইরাস আতংক উপজেলাবাসির মধ্যে ব্যপকভাবে গত এক সপ্তাহ ধরে লক্ষকরা গেলেও জনজীবনের কার্যক্রম ছিলো স্বাভাবিক। কিন্তু সোমবার দিনভর করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা আর দুশ্চিন্তা যেকোনো সময়ের চেয়ে বেশি ছিলো ।

[৪] এদিকে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ দুরত্ব নিরাপত্তা বজায় রাখতে মাঠে সেনাবাহিনী নামানো হচ্ছে,সরকারের এই ঘোষণায় মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে থাকে। প্রশাসনের কার্যক্রমের প্রতি উপজেলাবাসি একমত পোষণ করায় মঙ্গলবার সকাল থেকেই জীবন রক্ষাকারী ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখা হয়।

[৫] তবে শহরে লোকজনের উপস্থিতি কম থাকলেও সাধারণ পরিবহনের পাশাপাশি গনপরিবহন চলাচল করতে দেখা যায়।

[৬] জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন করোনা ভাইরাস মোকাবেলায় আমরা যথাসাধ্য কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাস মোকাবেলায় গৃহীত কার্যক্রমের প্রতি মানুষের ব্যপক সাড়া পাওয়া যাচ্ছে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়