শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক আরিফকে মধ্যরাতে নির্যাতন, দেড়টা পর্যন্ত শুনানি মুলতবি

এস এম নূর মোহাম্মদ : [২] মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতন করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়ার ঘটনায় করা রিটের শুনানি দুপুর দেড়টা পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, আবদেনকারী নির্যাতনের সাংবাদিককে করে নিয়ে আসেন আমরা দুপুরে শুনবো।

[৩] আদালতে সাংবাদিক আরিফের পক্ষে শুনানিতে আছেন সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। এর আগে গত ১৬ মার্চ কুড়িগ্রামে মধ্যরাতে এই সাংবাদিককে বাড়ি থেকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া সংক্রান্ত সাজার সব নথি তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে সম্ভব হলে সাংবাদিক আরিফকে হাজির হতে বলেন আদালত।

[৪] গত ১৫ মার্চ বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। রিট আবেদনে টাস্কফোর্সের নামে ভ্রাম্যমাণ আদালতে আরিফুল ইসলামকে অবৈধ সাজা ও আটক করা কেন সংবিধান পরিপন্থী হবে না, আরিফুল ইসলামকে ৫০ লাখ টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়