শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে নতুন করে করোনায় আক্রান্ত আরো ৩ জন, মোট আক্রান্ত ২৭, জানালো আইইডিসিআর

শাহীন খন্দকার/লাইজুল ইসলাম: [২]  রোববার (২২ মার্চ) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে  স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন দেশের বাইরে থেকে এসেছেন। অপরজন আগের এক রোগী থেকে সংক্রমিত হয়েছেন।নতুন আক্রান্তদের একজনের বয়স ৪০ বছর এবং অপর দুইজনের বয়স যথাক্রমে ৩০ ও ২০।

[৩] আইইডিসিআর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্ত পাওয়া গেছে মোট ২৭ জনের মধ্যে। করোনার হট লাইনে গেল ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৮১২টি কল এসেছে। এরমধ্যে ৩ হাজার ৭২৫টি কল করোনা সংক্রান্ত।

[৪] সংক্রমিতদের সম্পর্কে তিনি জানান, এই ভাইরাসে সংক্রমিত ২৭ জনের মধ্যে দুইজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২০ জন চিকিৎসাধীন।আইসোলেশনে আছেন ৪০ জন।

[৫] তিনি আরো জানান, কমিউনিটি ট্রান্সমিশন বলার আগে আরো সময় নেওয়া হচ্ছে। আক্রান্তদের সোর্স অফ ইনফেকশন খুঁজে দেখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন দিতে হবে। তাই আরো তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা হবে।

[৬] মিরপুরের টোলাবাগ ও সিলেটে আইসোলেশনে থাকা ব্যক্তির মৃত্যু সম্পর্কে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মিরপুরের টোলারবাগ ও সিলেটে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ।

[৭] করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি বলেন, বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে দেশে আসতে না করুন, আপনারাও বিদেশে যাওয়া থেকে বিরত থাকুন।

  • সর্বশেষ