শিরোনাম
◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী! ◈ ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রার্থী রবিউলের এজেন্টকে ছাড়াতে পুলিশ ভ্যানে উঠলেন ইশরাক

আব্দুল্লাহ মামুন : [২] ধানের শীষের প্রার্থীর এক এজেন্টকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। এমন খবর শুনামাত্র পুলিশ ভ্যানের সামনে হাজির বিএনপি প্রার্থীর প্রধান এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এজেন্টকে ছাড়াতে লাফ দিয়ে উঠে পড়েন পুলিশ ভ্যানে। ঢাকা টাইমস

[৩] ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এজেন্ট মো. সেলিম হোসেনকে আটক করে ভ্যানে তোলে ধানমন্ডি থানা পুলিশ। এ সময় দলীয় এজেন্টকে পুলিশের হাত থেকে ছাড়াতে পুলিশ ভ্যানে উঠে পড়েন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবির প্রধান এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

[৪] পুলিশের উদ্দেশ্যে ইশরাক বলেন, আপনারা নির্বাচন চলাকালীন আমাদের এজেন্টকে অন্যায়ভাবে আটক করতে পারেন না। আমার এজেন্টকে ছেড়ে দেবেন না হয় আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে।

[৫] সকালে জিগাতলা কুয়িন্স কলেজ কেন্দ্রে ইশরাক হোসেন বিএনপির ১২ জন এজেন্টকে ঢুকান। পরে এ নিয়ে বাইরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন তিনি।

[৬] দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। এরপর আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই শূন্য আসনে ২১তারিখ ভোট গ্রহনে বেসরকারি ভাবে নতুন সংসদ সদস্য নির্বাচিত হন শফিউল আহমেদ ।

  • সর্বশেষ