শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাই হোম কোয়ারেন্টিনে

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : [২] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা এক প্রবাসী জামাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির আরও তিন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

[৩] গত ৭ই মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শেখ সফিক ও তার স্ত্রী তিথি চৌধুরী। সতর্কতামূলক হোম কোয়ারেন্টিনে না থেকে দুইদিন আগে স্ত্রীকে নিয়ে জেলার নাসিরনগর উপজেলা সদরে শ্বশুর বাড়িতে বেড়াতে যান সফিক।

[৪] স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছুটে যান সেখানে। এরপর ওই প্রবাসী ও তার স্ত্রীসহ পরিবারের আরও তিনজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

[৫] পুলিশ পরিদর্শক কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই প্রবাসী ও তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তারা। তবে তাদের দুইজনের সঙ্গে শ্বশুর-শাশুড়ি ও গৃহপরিচারিকাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়