শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের একটি বাসা লকডাউন নয়, প্রবাসীদের বের হতে দেয়া হচ্ছে না

ইসমাঈল হুসাইন ইমু : [২] রাজধানীর মিরপুর এলাকায় যারা বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। উত্তর টোলারবাগের একটি বাসায় বেশকজন প্রবাসী থাকায় ওই বাসা থেকে কাউকে বাইরে বের হওয়া ও প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। পুলিশের দারুস সালাম জোনের সহকারি কমিশনার একথা জানান।

[৩] মিরপুর জোনের ডিসি মোস্তাক আহমেদ বলেন, আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ওই ভবনের বাসিন্দাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের কেউ যেন বের হতে না পারেন, সেজন্য এবং ভবনটিতে বাইরে থেকে কারও প্রবেশ ঠেকাতে নজরদারি চলছে।

[৪] সূত্র জানায়, ভবনটিতে করোনা ভাইরাস পজেটিভ রোগী রয়েছেন। ফলে ওই ব্যক্তির পরিবারসহ ভবনটির বাসিন্দাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। এছাড়া ওই ভবনে সদ্য কানাডা ও জাপান থেকে আসা কয়েকজন প্রবাসী রয়েছেন।

[৫] প্রসঙ্গত, বিভিন্ন অনলাইন পোর্টালে ওই বাসা লগডাউন করা হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়