শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

আদনান হোসেন, ধামরাই প্রতিনিধি: [২] ধামরাইয়ে সৎ বাবার বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা মোজাহার (৪০) আটক করেছে পুলিশ।

[৩] শুক্রবার (২০ মার্চ) রাতে উপজেলার ছয়বাড়িয়া থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মোজাহার নিলফামারী জেলার জলঢাকা উপজেলার চিরভিজা এলাকার মৃত মোস্তাসের ছেলে।

[৪] শিশুটির মা জানান, প্রায় তিনমাস আগে অভিযুক্ত মোজাহার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তার আগের সংসারের দশ বছরের মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মোজাহারের সঙ্গে ছয়বাড়িয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। বুধবার সকালে শিশুটিকে বাড়িতে রেখে তিনি অফিসে যান। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেছে দ্বিতীয় স্বামী মোজাহার।

[৫] তিনি আরও বলেন, অফিস থেকে ফিরে মেয়েকে কাঁন্নাকাটি করতে দেখে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে শিশুটি ধর্ষিত হয়েছে বলে জানতে পারেন। একপর্যায়ে শিশুটি কাছ বিষয়টি জানতে চাওয়া হলে সে তার সৎ বাবার কথা জানায়।

[৬] ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন জানান, শুক্রবার রাতে শিশুটির মা তার দ্বিতীয় স্বামী মোজাহারের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ছয়বাড়িয়া ভাড়া বাসা থেকে অভিযুক্ত মোজাহারকে আটক করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়