শিরোনাম
◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল ◈ রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার ◈ ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবিতে ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এর আহ্বান

আব্দুল্লাহ মামুন : [২] ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। চ্যানেল আই

[৩] বিবৃতিতে বলা হয় , সারা বিশ্বের মতো বাংলাদেশও এখন করোনা ভাইরাসে আক্রান্ত। সারা দেশে ছড়িয়ে পড়া এ ঘাতক ব্যাধি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে বেশী ঝুঁকিপূর্ণ করেছে।

[৪] এমন প্রেক্ষাপটে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে নিরাপদ করার লক্ষ্যে ডিইউএমসিজেএএ নিম্নোক্ত সুনির্দিষ্ট দাবীগুলো বাস্তবায়নের জন্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানায়।

[৫] এরমধ্যে রয়েছে: বড় ধরনের গণজমায়েত বা যে প্রেস ব্রিফিংগুলো ফেসবুক বা অন্য অনলাইনের মাধ্যমে করা যায় সেগুলো কাভার করতে সাংবাদিকদের না পাঠানো।

[৬] বিবৃতিতে বিশেষ করে সস্পাদক, বার্তা সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়: গণমাধ্যম কর্মীদের অ্যাসাইনমেন্ট কমিয়ে দিতে হবে; বাসায় অবস্থান করে কাজ করার সুযোগ দিতে হবে; মিডিয়া হাউজগুলো নিজেদের মধ্যে সংবাদ আদান-প্রদান করবে/সমন্বয় করে কাজ করবে; কোন গণমাধ্যম কর্মীকে কাজ করতে বাধ্য করা যাবে না; দায়িত্ব পালনকালে জীবানুনাশক, মাস্ক সরবরাহ করতে হবে; সমাজের বাস্তব চিত্র মানুষের কাছে তুলে ধরার ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত সংবাদ কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

[৭] একইসঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়ে ডিইউএমসিজেএএ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়