শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে পৃথক ঘটনায় শিশুসহ নিহত ২

শেরপুর-১ ,তপু সরকার হারুন : [২] উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী এলাকায় ট্রাক্টরের চাপায় শিশু শামীম আহমেদ (১০) ও নকলা ইউনিয়নের দক্ষিন নকলায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ভ্যান চালক মোবারক হোসেন ওরফে ডাক্তার (৩৬) নামে এক ভ্যান চালক মারা গেছেন।

[৩] নিহত শামীম আহমেদ চরবসন্তী এলাকার মোর্শেদ আলীর ছেলে এবং নিহত মোবারক হোসেন দক্ষিন নকলা এলাকার মৃত জবান আলীর ছেলে।

[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়নের ডেবুয়ারচর এলাকার এমদাদুল হক বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ট্রাক্টর দিয়ে চরবশন্তী এলাকায় অন্যের জমি চাষ করার সময় সে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় শামীম আহমেদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

[৫] অন্যদিকে নকলা ইউনিয়নের দক্ষিন নকলা এলাকার ভ্যান চালক মোবারক হোসেন বলেশ্বর নদীথেকে সেচ দেওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ