শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে, প্রাণহানির দিক থেকে চীনকে ছাড়িয়ে গেলো ইতালি

মশিউর অর্ণব: [২] আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের হিসাব অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বের ১৮৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৪৯৭ জনে। বিবিসি, সিএনএন, রয়টার্স, রয়ল্যাব স্ট্যাটস।

[৩] বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ২৫৯ জন।

[৪] এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ১১৫ জন।

[৫] উৎপত্তিস্থল চীনে প্রায় ৮১ হাজার মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব পুরোপুরি কমে গেছে।

[৬] চীনের এক মাস পর ইতালিতে করোনার সংক্রমণ দেখা দিলেও, বৃহস্পতিবার রাতে মৃতের সংখ্যার দিক থেকে চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।

[৭] ডিসেম্বরের শেষ থেকে এপর্যন্ত চীনে মৃত্যু হয়েছে ৩,২৪৫ জনের।

[৮] অপরদিকে, গত ২১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃত্যুবরণ করেছেন ৩,৪০৫ জন।

[৯] গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৪২৭ জনের।

[১০] ইতালি ছাড়াও ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনে এপর্যন্ত মৃত্যু হয়েছে ১,০২৯ জনের, ফ্রান্সে মারা গেছেন ৩৭২ জন এবং নেদারল্যান্ডসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জন।

[১১] করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী বুর্নো ব্রুইনস।

[১২] সংক্রমণ ঠেকাতে আগামী ২ সপ্তাহ অভ্যন্তরীণ ফ্লাইট এবং বাস, ট্যাক্সি ও ট্রেনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

[১৩] সম্পূর্ণ আর্জেন্টিনাকে লকডাউন করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

[১৪] এছাড়াও অফিস-আদালত বন্ধসহ মুম্বাই, মহারাষ্ট্র পুনে ও নাগপুরে শাটডাউনের ঘোষণা দিয়েছে ভারত সরকার।

  • সর্বশেষ