শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যে ভোর থেকে সুপারশপে ভিড়, ৯টা বাজতেই সব শেষ

আমাদের সময় :[২] যুক্তরাজ্যে করোনাভাইরাস আতঙ্কে সুপারশপগুলো খোলার আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ভোরবেলা থেকে ভিড় করতে দেখা যায় ক্রেতাদের।

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল'র এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

[৩] ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের গিল্ডফোর্ড শহরের সেইনসবারি'স সুপারশপের বাইরে ভোর ৬টা থেকে ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর সকাল ৯টার মধ্যেই দোকানের সব পণ্য শেষ হয়ে যায়।

[৪] করোনাভাইরাসে একের পর এক শহর অবরুদ্ধ (লকডাউন) হয়ে যাচ্ছে। মানুষজনকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। এসব কারণে খাদ্য ঘাটতি হওয়ার আতঙ্কে ক্রেতারা খাদ্য মজুদ করে রাখতে এই ভিড় করেন বলে জানা যায়।

যদিও যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও স্থানীয় বিষয়ক মন্ত্রী জোর জর্জি ইউস্টিস জানান, যুক্তরাজ্য জুড়ে খাদ্যের কোনো অভাব নেই। সুপারশপের সামনে ভিড় দেখা দিয়েছে আতঙ্কিত ক্রেতাদের কারণে।

[৫] সকালে ৯টার মধ্যে সুপারশপে পণ্য শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী সংসদে জোর দিয়ে বলেন, 'খাবারের কোনো ঘাটতি নেই। ক্রেতাদের বেশি কেনাকাটা করায় দোকানের তাকে খাবারের সাজানোর সময় পাওয়া যায়নি।'

[৬] আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, এ পর্যন্ত ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ১৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৭৯২ জন।

  • সর্বশেষ