শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসলিম কখনো আতঙ্কিত হয় না, বললেন আল্লামা শফী

হাটহাজারী প্রতিনিধি : [২] করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। এ ছাড়া তিনি এই মহামারির সময়ে দেশের চিকিৎসকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছেন।

[৩]বৃহস্পতিবার দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আনাস মাদানী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা শফী এ আহ্বান জানান।

[৪] চিকিৎসকদের শফী বলেন, ‘এমন পরিস্থিতিতে সর্বাধিক দায়িত্ব বর্তায় আমার চিকিৎসক ভাইদের ওপর। আপনারাই জাতির সেবা ও সাহস দিয়ে সজাগ রাখতে পারেন, সচেতন করতে পারেন।’

[৫] আল্লামা শফী আরও বলেন, ‘বিগত দিনে বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আপনারা যারপরনাই সেবা দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেছেন। রোগীর পাশে থেকে অবিরাম সেবা করেছেন।’

[৬] হেফাজতের আমির বলেন, ‘বিশ্বব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আমাদের দেশেও এ ভাইরাস সংক্রমিত হয়েছে এবং অনেকে আক্রান্তও হয়েছেন। এহেন মুহূর্তে ইসলামী নির্দেশনা হলো, যথাসম্ভব সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা। তবে হতাশ বা আতঙ্কিত হওয়া কখনই কাম্য নয়। এ ছাড়া মুসলিম কখনই বালা-মুসিবত দেখে আতঙ্কিত হতে পারে না।’

[৭] চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমার বিনীত আবেদন হলো এই দুর্যোগ মুহূর্তে আপনারা অগ্রণী ভূমিকা রাখুন। মানবসেবায় এগিয়ে আসুন। সরকারি ব্যবস্থাপনা পর্যাপ্ত না হলে স্বেচ্ছায় বিকল্প উদ্যোগ গ্রহণ করুন। বিভিন্ন উপায় অবলম্বন-উদ্ভাবন করুন। মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দিন। হতাশা আর ভীতি সঞ্চারমূলক কর্মকাণ্ড থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন। রোগীকে সেবা প্রদান করা একজন ডাক্তারের নৈতিক দায়িত্ব।’

[৮] আল্লামা শফী চিকিৎসকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা মানুষের মনোবল জাগ্রত করুন, সাহস সঞ্চার করুন এবং সতর্কতার সঙ্গে আক্রান্তদের পাশে দাঁড়ান। সেবা প্রদান করুন। এতে আল্লাহ খুশি হবেন। মানুষ আপনদের সেবায় চিরঋণী হয়ে থাকবে।’

  • সর্বশেষ