শিরোনাম
◈ ইরানে হামলায় পশ্চিমাদের প্রকাশ্য উসকানি ছিল, অভিযোগ রাশিয়ার ◈ বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন, স্থাপন করা হয়েছে ৩টি উদ্ধার ক্যাম্প ◈ বিশ্বকাপে ফুটবল ভক্তদের কাণ্ড! ম্যাচের আগে ভিডিও দেখতেই লাখ ডলার আয় ইনফ্লুয়েন্সারের ◈ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জোরদার, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ◈ আকাশসীমাকে অভেদ্য করতে ‘স্টিল ডোম’, ২৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা এরদোয়ানের ◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল-জাফ পুরোপুরি মুক্ত, ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়, দাবি ইয়েমেনের

সাইফুর রহমান : [২] বুধবার এক সংবাদ সম্মেলনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, জনপ্রিয় পপুলার ফ্রন্ট ইয়েমেন সেনাবাহিনীকে সহায়তা করায় এমনটি সম্ভব হয়েছে। প্রেসটিভি, ইয়েমেনপ্রেস, ফার্সনিউজ

[৩] একাধিক রণাঙ্গনে ইয়েমেন সেনাবাহিনী তাদের সক্ষমতার স্বাক্ষর রাখছে দাবি করে তিনি বলেন, সামরিক সর্বাত্মক কৌশল প্রয়োগের মধ্য দিয়েই তারা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ক্রমশ আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

[৪] চলমান অভিযানে সৌদি জোটের সামরিক বিমানগুলো অন্তত ২৫০ বারের বেশি হামলা চালিয়েছে জানিয়ে ইয়েমেনের শীর্ষ এই সামরিক কর্মকর্তা জানান, এর বিরুদ্ধে তারা নিজেদের তৈরি মাঝারিপাল্লার নিকাল, কাসেম এবং বদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

[৫] এছাড়া সৌদি আরবের সামরিক এবং অর্থনৈতিকভাবে কৌশলগত লক্ষ্যসমূহের ওপরও তারা আঘাত হানতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন ইয়াহিয়া।

[৬] তিনি আরও বলেন, এই যুদ্ধ চলাকালে ইয়েমেনের বিমান প্রতিরক্ষাবাহিনী অন্তত ১০ দফা সৌদি জঙ্গিবিমানগুলোকে প্রতিহত করেছে। এছাড়া এসময় সৌদি একটি পানাভিয়া টর্নেডো যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

[৭] যার ফলে সৌদি সমর্থিত বাহিনী ইয়েমেনের আকাশসীমায় ঢুকে হামলা চালানোর পথ থেকে সরে আসতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন জেনারেল ইয়াহিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়