শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোবট মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে

জেবা আফরোজ : [২] করোনা আক্রান্তদের থেকে নিরাপদ থাকতে হাসপাতালে আগতদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে রোবট। ভারতের কেরালায় এমন উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতার বার্তাও দেয়া হচ্ছে রোবটের মাধ্যমেই। কেরালার সরকারি সংস্থা কেরালা স্টার্টআপ মিশন এমন দুটি রোবটকে কাজে লাগিয়েছে। জুম টিভি

[৩] হাসপাতালে সংক্রমণ সন্দেহে রোগীরা এলে তাদের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের খাবার ও প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজ করানো হচ্ছে এই রোবটকর্মীদের দিয়ে। প্রযুক্তি সারাদিন

[৪] হাসপাতালে আসা মানুষের মাঝে মাস্ক বিতরণ করছে দুটি রোবট। এই রোবট দুটি বানিয়েছে অ্যাসিমভ রোবোটিক্স। বর্তমানে কাজ করছে কেরালা স্টার্টআপ মিশনের কমপ্লেক্সে। এই রোবটদের ডেটা সিস্টেমে প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। জাগো নিউজ

[৫] কীভাবে রোগীদের পরিচর্চা করতে হবে, বাইরে থেকে আসা লোকজনকে মাস্ক দিতে হবে সবই করতে পারছে রোবটকর্মীরা। করোনাভাইরাস নিয়ে সচেতনতার পাঠ দিতেও কাজে লাগানো হয়েছে রোবট দুটি। আগামী দিনে এমন আরও রোবট নামানো হবে বলে জানিয়েছে অ্যাসিমভ রোবোটিক্স। জুম টিভি

  • সর্বশেষ