শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সার্জিও গর: একসঙ্গে কাজ করলে মিলবে বাস্তব ফল ◈ সৌদি আর‌বের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? ◈ গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়, যারা আমাকে গালি দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম: ভিডিও বার্তায় মোদি ◈ উড়ন্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ! ভিডিও ভাইরাল ◈ বিশ্বকাপে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে এলো ফিফা সভাপ‌তি ◈ অ‌নেক সি‌নিয়র খে‌লোয়াড় বাদ দি‌য়ে নতুনদের নিয়ে ব্রা‌জিল দল গড়‌ছেন কোচ আনচেলত্তি ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে নানা সমীকরণ ◈ চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ ◈ আগামী বিশ্বকাপে নির্বাসিত হতে পারেন আর্জেন্টিনার ফুটবলাররা, ফকল্যান্ড-কাণ্ডে  শাস্তি দিতে পারে ফিফা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বর্তমান বিশ্বের অন্যতম চিন্তাবিদ অধ্যাপক ইয়োভাল নোয়াহ হারারি মনে করেন করোনাভাইরাসের কারণে বিশ্ব নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে

দেবদুলাল মুন্না : [২] এই অভিমত তিনি দেন ‘টাইম’ অনলাইন ম্যাগাজিনে।

[৩]তার মতে, এরকম বিপর্যয়ের কালে, চরম লড়াই দেখা দেয় মানবজাতির নিজেদের মধ্যেই। এই মহামারি যদি আরো বৃহৎ অনৈক্য ও অবিশ্বাসের মধ্যে দিয়ে যায়, তবে ভাইরাসেরই জয় হবে। মানুষ যখন কলহে লিপ্ত থাকে, তখন ভাইরাস দ্বিগুণ বৃদ্ধি পায়। অন্যদিকে, যদি এই মহামারির সময় বিশ্ব সহযোগিতার হাত ধরে এগোয়, তবে সফলতা আসবে।

[৪]তিনি বলেন,আমরা এখনো জাতীয়ভাবে স্বাস্থ্যখাতের কথা ভেবে আসছি। কিন্তু বৈশ্বিকভাবে ভাবতে হবে। কারণ মহামারি ধনী-গরিব দেশ চিনে না।

[৫] আমেরিকা ও চীনের মধ্যে এরিমধ্যে অবিশ্বাসের সম্পর্কের ইংগিত পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক মন্দা দেখা দিলে বিশ্বব্যাপী অরাজকতা দেখা দিতে পারে।

[৬] এই মহামারি ইউরোপীয় ইউনিয়নকে বিরাট সুযোগ এনে দিয়েছে। যদি এর সদস্য রাষ্ট্রগুলি বাগাড়ম্বর না করে দ্রুত আক্রান্ত রাষ্ট্রগুলোকে আর্থিক সাহায্য, যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতে পারে, তাহলে ইউরোপীয় আদর্শের জয় আবারও প্রমাণিত হবে। আর যদি নিজেদের রক্ষা করা নিয়েই ব্যস্ত থাকে, তাহলে এই মহামারি ইউরোপীয় ইউনিয়নের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়