শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় কোচিং সেন্টারে অভিযান : ১ লক্ষ টাকা জরিমানা

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ [২] লোহাগাড়ায় উপজেলার আমিরাবাদ স্কুল রোডে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কোচিং সেন্টার থেকে ৩ শিক্ষককে আটক করেন এবং এক লক্ষ টাকা জরিমানা করেন উক্ত ভ্রাম্যমান আদালত।

[৩] ১৮ মার্চ ( বুধবার) বিকালে এ ভ্রাম্যমাণ আদলত অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।

আটককৃতরা হলেন উপজেলার কলাউজান শাহ্ রশিদিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জয়সেন বড়ুয়া, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল ও আরিফুর রহমান।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: তৌছিফ আহমেদ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে কোচিং সেন্টার চালু রেখেছে উক্ত শিক্ষকগণ।

তাই গোপন সংবাদের ভিত্তিতে কোচিং সেন্টারে অভিযান চালিয়ে হাতেনাতে তিন শিক্ষককে আটক করে পেনালকোড ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, যে সব কোচিং সেন্টার সরকারী নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়