শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে পেটানোর অভিযোর শিক্ষক আটক

এম এ হালিম,সাভারঃ [২] সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে এক শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।গতরাতে সাভার বাজার বাসষ্ট্যান্ডের কাছে বিরুলিয়া রোডে আল মাদ্রাসা হামিয়া সুন্নাহ মাদ্রাসায় এঘটনা ঘটে।
[৩] পুলিশ জানায়, ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীকে পড়া না পারার কারনে ওই মাদ্রাসার শিক্ষক শাহাদাৎ হােসেন বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে।
আহত শিক্ষার্থী শাকিল খান বলেন আমিসহ জামাল আহমদ,রবিউল ইসলাম,শফিক আহমদ, ও শহিদকে হুজুর বেত দিয়ে পিটিয়ে আহত করে। পরে শাকিলের পরিবারের সদস্যরা আজ সাভার মডেল থানায় লিখিত অভিযােগ দায়ের করলে পুলিশ ওই মাদ্রাসার শিক্ষক শাহাদাৎ হােসেনকে সন্ধ্যায় আটক করে। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, ওই শিক্ষককে আটক করা হয়েছে এবং একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে ।
সাভার-ঢাকা

  • সর্বশেষ