শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাগরিকদের বিদেশ ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া

ইয়াসিন আরাফাত : [২] বুধবার এক ঘোষণায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এসময় দ্রুত সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিকদের দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে দেশের ভেতরও একশ জনের বেশি লোকের অপ্রয়োজনীয় জমায়েত বন্ধের নির্দেশ দেন তিনি। বিবিসি, ডেইলি মেইল ইউকে, রয়টার্স

[৩] তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ায় এ ধরণের পরিস্থিতি আমরা দেখিনি। আমরা অস্ট্রেলিয়াকে চলমান ও সক্রিয় রাখতে চাই। কিন্তু স্বাভাবিকভাবে সেটি সম্ভব নয়।

[৪] দেশটির শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের জোর দাবি থাকলেও তা করা হবে না জানিয়ে মরিসন বলেন, আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তা অন্তত ৬ মাসের জন্যে করছি। দীর্ঘদিন স্কুল বন্ধ রাখলে সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব হবে মারাত্মক।

[৫] এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৪৫০ জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন পাঁচজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়