শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লিজ, আর অবহেলা করবেন না

মোস্তফা ফিরোজ: প্লিজ, আর অবহেলা করবেন না। বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাস থেকে রেহাই পেতে লক ডাউন নীতি কার্যকর করতে শুরু করেছে। তার মানে নাগরিকরা তার বাড়িতে অবস্থান করবে। কোনো জনাসমাগম বা উৎসব করবে না। কেননা, এতে রোগের বিস্তার ঘটে দ্রুত। ইতালিতে একমাস আগে ২-৩ জন রোগী শনাক্ত হয়েছিলো বলে সরকার তেমনটা পাত্তা দিইনি। তার পরিণতিতে এখন সেখানে পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন ৩শ বেশি মানুষ মারা যাচ্ছে। সেই দেশের তুলনায় আমাদের চিকিৎসা ব্যবস্থা তেমনটা শক্তিশালী নয়। এই কারণে আমাদের স্বেচ্ছা প্রস্তুতিটা খুবই জরুরি। তার মানে লক ডাউন নীতি অবলম্বন করা প্রয়োজন। এই ক্ষেত্রে সরকারের তরফ থেকে অন্য সব জরুরি বিষয় বাদ দিয়ে দেশের মানুষ কীভাবে তার নিজ নিজ বাসায় থাকতে পারে তার জন্য প্রণোদনামূলক কার্যক্রম নিতে হবে। জনগণকে সহযোগিতা করতে হবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেমনটা জাতির উদ্দেশ্য ভাষণে তার জনগণকে যেভাবে আশ্বস্ত ও উদ্বুদ্ধ করেছে সেভাবে আমাদের এখানে নীতিনির্ধারকদের ভাবতে হবে। যদিও কানাডার মতো নাগরিকদের মতো এতোটা সুবিধা দেয় সম্ভব না তারপরও আন্তরিকতা থাকলে অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করি। মূল কথা হচ্ছে করোনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এক্ষুনি। আর সময় নষ্ট করা যাবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়