শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মধ্যেই ইরানের ওপর নয়া মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

ইয়াসিন আরাফাত : [২] বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ইরানের ওপর থেকে একতরফা মার্কিন নিষেধজ্ঞা তুলে নেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ যখন ওয়াশিংটনের প্রতি জোর আহ্বান জানাচ্ছে তখন দেশটির ওপর নতুন করে এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।বিবিসি, সিএনএন, রয়টার্স

[৩] মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, তেহরানের ওপর মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

[৪] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পেট্রোক্যামিকেল খাতে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনে জড়িত থাকার অভিযোগ ইরানের ৩টি প্রতিষ্ঠানকে ওয়াশিংটন কালোতালিকাভুক্ত করেছে। তবে তিনি ওইসব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন নি।

[৫] পম্পেও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর একটি সামাজিক বিনিয়োগ প্রতিষ্ঠান এবং এর পরিচালকগণ কালোতালিকার মধ্যে পড়েছেন। এ প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কিছু কোম্পানিতে বিনিয়োগে জড়িত ছিলো।

[৬] এদিকে, অন্য এক পৃথক বিবৃতিতে মার্কিন বাণিজ্যিক বিভাগ জানিয়েছে যে তেহরানের পরমাণু কর্মসূচিতে সহযোগিতার জন্য ইরানের ৫ জন পরমাণু বিজ্ঞানীসহ আরো কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

[৭] করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য চীন ও রাশিয় এরই মধ্যে ওয়াশিংটনের প্রতি জোর দাবি জানিয়েছ। দেশ দু’টি বলেছে, ‘মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে ইরানে করোনা ভাইরাস মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়