শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে ২১ জন হোমকোয়ারেন্টাইনে

 

সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি :[২] কুড়িগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশ ফেরত মানুষজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত মোট ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই দুবাই ও সৌদি ফেরত বিদেশী বলে জানা যায়।

[৩] জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে ৭জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়াও বিদেশ ফেরত মানুষকে তাদের নিজের ও পরিবারের কথা ভেবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

[৪] কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: আবু মো: জাকিরুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে হাসপাতালে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় ট্রাইজ রুম ও ফিজিশিয়ান রুম এবং আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ইতোমধ্যে দেয়া হয়েছে প্রশিক্ষণ। সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে আসা রোগীদের থুথু ও কফ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক সকলকে করোনা ভাইরাসে আতংকিত না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়