শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতির জনকের সমাধি ঘিরে আকাশে বিমান দিয়ে ১০০ এঁকে সালাম জানালো বাংলাদেশ বিমান বাহিনী

ইসমাঈল ইমু : [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীল আকাশে বিমান দিয়ে ‘১০০’ এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গি বঙ্গবন্ধুর সমাধিতে একশত সালাম প্রদর্শন করে বিমানবাহিনীর বিমানগুলো।

[৩] প্রায় ১৫ মিনিট ধরে চলে এই প্রদর্শনী। ১০টা ৩৫ মিনিটে বিমান উড্ডয়ন সমাপ্ত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর এই ফর্মেশন ফ্লাইং-এর মাধ্যমে জন্মশতবার্ষিকী পালনে যোগ হয় নতুন মাত্রা। যারা এই দৃশ্য দেখেছেন তারাও উচ্ছাস প্রকাশ করেছেন। অনেকেই নিজের মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়