শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার জেরে এবার সাময়িকভাবে বন্ধ হলো যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টিসহ কয়েকটি স্থাপনা

শাহনাজ বেগম : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের এলিস আইল্যান্ডসহ আলকাত্রাজ, গোল্ডেন গেট ওয়েলকাম সেন্টার এবং ওয়াশিংটন ডিসি এলাকা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষনা দিয়েছে দেশটির ন্যাশনাল পার্ক সার্ভিস (এনএসপি)। সিএনএন, নিউইয়র্ক টাইমস

[৩] তবে সংস্থার পক্ষ থেকে এগুলো কবে খুলে দেয়া হবে তা জানায়নি।

[৪] এনএসপি এক বিবৃতিতে জানিয়েছে, লিবার্টি এবং এলিস দ্বীপপুঞ্জে প্রবেশ করা মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। এনপিএস অফিস, মার্কিন জনস্বাস্থ্য পরিষেবা দেশটির বিভিন্ন রাজ্য ও স্থানীয় পর্যায়ে একসঙ্গে কাজ করছে। তারা করোনভাইরাস কারণে শ্বাসকষ্টজনিত অসুস্থতার প্রকোপটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

[৫] নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমোর মতে, রাজ্যটিতে করোনাভাইরাসের ৯৫০ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে যার মধ্যে কেবলমাত্র নিউইয়র্ক সিটিতেই ৪৩৬ জন রয়েছে। নিউ ইয়র্ক সিটি ঘোষণা করেছে, কমপক্ষে ২০ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়