শিরোনাম
◈ পাকিস্তানে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিরা, যে চারটি জরুরি বিষয় নিয়ে শান্তি আলোচনা ◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও)

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) ইউরোপের কয়েকটি দেশের পর এবার মালয়েশিয়ায় ‘লকডাউন’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট : (২) গত কয়েক দিনে ইউরোপের কয়েকটি আতঙ্কে দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করার পর এবার এশিয়ার দেশ মালয়েশিয়া সরকার ‌‍‘লকডাউন’ ঘোষণা করেছে । গতকাল সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।

(৩)তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন, বুধবার (১৮ মার্চ) থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ ‘লকডাউন’ অবস্থা বজায় থাকবে। এ সময় বন্ধ থাকবে সকল প্রকার সুপার শপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট ও শপিং কমপ্লেক্স। এমনকি মসজিদগুলোতেও সব ধরনের ধর্মীয় কার্যক্রম বন্ধ থাকবে। মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

(৪)সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আদহাম সাংবাদিকদের বলেন, সম্প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগদান করা ৯৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সবমিলিয়ে দেশটিতে এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬৬ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে বিকেলের পর থেকে বিভিন্ন সুপার শপ বা মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যস্ত হয়ে পড়েছেন খাদ্য মজুত করতে। উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসে ১ লাখ ৭৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে ৬ হাজার ৬৮৭ জনের প্রাণহানি হয়েছে।
সূত্র- স্টার, আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়