শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কের মধ্যেই চীনে গেলেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি

সামিউল শাওন: [২] চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত যখন পুরো বিশ্ব। ঠিক তখনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দু দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ইসলামাবাদে ছাড়েন ড. আরিফ আলভি। প্রেসিডেন্ট হওয়ার পর চীনে এটাই তার প্রথম সফর। আনদুলু এজেন্সি, ডন

[৩] পাকিস্তান পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পরিকল্পনা, উন্নয়ন ও স্পেশাল ইনিশিয়েটিভ বিষয়ক মন্ত্রী আসাদ ওমর এবং শীর্ষ পর্যায়ের আরো কয়েকজন কর্মকর্তা।

[৪] বিবৃতিতে আরো জানানো হয়েছে, এ সফরের সময় দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হতে পারে। এসব সমঝোতা হলে চীন এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

[৫] এ সফরের মধ্যদিয়ে করোনাভাইরাসে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত চীনের প্রতি পাকিস্তানের আন্তরিক সমর্থন এবং সহযোগিতার বার্তা পৌঁছে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়