শিরোনাম
◈ তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু: চীনা রাষ্ট্রদূত ◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে কোয়ারেন্টাইনে ফিরে এসেছে আত্মগোপনে থাকা প্রবাসী

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি: [২] আত্মগোপনে চলে যাওয়া এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আবারো ফিরে এসেছেন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডাঃ মো. মনোয়ার হোসেন।

[৩] তিনি জানান, জেলার বাকেরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন এক প্রবাসী। শনিবার থেকে তিনি নিজ বাড়ি ছেড়ে আত্মগোপন করেন। ওই প্রবাসী কোথায় আছেন সে ব্যাপারেও স্পষ্ট তথ্য দিচ্ছিলো না তার পরিবার। নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে ওই প্রবাসী পটুয়াখালীতে ছিলেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই প্রবাসী এবং তার পরিবারের সাথে যোগাযোগের পর রবিবার রাতে আত্মগোপনে থাকা প্রবাসী নিজ বাড়িতে ফিরে আসেন। সির্ভিল সার্জন আরও জানান, নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হলেও ওই প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ বা লক্ষন দেখা যায়নি।

[৪] সূত্রমতে, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মল্লিক বাড়ির বাসিন্দা ওই প্রবাসী গত ১০ মার্চ সৌদিআরব থেকে ঢাকায় আসেন। ১১ মার্চ তিনি নিজ বাড়িতে পৌঁছেন। ১৩ মার্চ থেকে তার কোয়ারেন্টাইন শুরু হলে ১৪ মার্চ তিনি স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপন করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়