শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেলিভিশনে সাক্ষাৎকার দিলো করোনাভাইরাস! (ভিডিও)

আমদের সময় : [২] করোনাভাইরাস কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। মরণঘাতী এ ভাইরাসটি নিয়ে বিশ্বব্যাপী যেমন আতঙ্ক বিরাজ করছে, রসিকতাও কম হচ্ছে না। এবার মিশরের এক সাংবাদিক করোনাভাইরাসের সাক্ষাৎকার নিলেন। টেলিভিশন শোতে হাজির হয়ে করোনাভাইরাস বলল নানা কথা।

[৩] মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, মিশরের জাবের আল কারমুতি নামের এক সাংবাদিক মিসরের আল হায়াত চ্যানেলে সম্প্রতি একটি শো শুরু করেছেন। ‘হোয়াট ইজ দ্য টক অ্যাবাউট?’ শিরোনামে অনুষ্ঠানটি প্রতি সোমবার সম্প্রচারিত হয়। এই সপ্তাহের শোতে করোনাভাইরাসের মতো দেখতে একটি মুখোশ পরে এক ব্যক্তির সাক্ষাৎকার নেন জাবের।

অনুষ্ঠানটি প্রচারের পর থেকেই তা ইউটিউবে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

[৪] সাক্ষাৎকারে সাংবাদিক জাবেরকে করোনাভাইরাসরূপী ব্যক্তি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আর তার কারণে যে ক্ষতি হয়েছে, সেজন্য ক্ষমাপ্রার্থনা করেন।

[৫] সাংবাদিক জাবের ‘করোনাভাইরাসের’ কাছে জানতে চান, কীভাবে ভাইরাসের প্রকোপ আটকানো যাবে? উত্তরে করোনাভাইরাস বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ভালো করে বার বার হাত ধুতে হবে।’

[৬] সিঁড়ির রেলিংয়ের মতো জায়গায় বেশি হাত না লাগাতেও পরামর্শ দিয়েছেন ‘করোনাভাইরাস’। হাঁচি, কাশির সময় মুখ ঠিকভাবে ঢেকে নিতে হবে বলেও পরামর্শ দিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়