শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডেমরা প্রতিনিধি : [২] রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ এর অভিযানে মো. ফারুক হোসেন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট যার অনুমান মূল্য ৫১ হাজার টাকা, নগদ ১৫৮০ টাকা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

[৩] রোববার বেলা ১১ টায় তাদে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার দেইল্লা কাঁচা বাজার সংলগ্ন থেকে ইয়াবা বিক্রির সময় ফারুককে গ্রেফতার করা হয়েছে। ফারুক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন চনপাড়ার (পূনর্বাসন কেন্দ্র) হারুন মিজির ভাড়াটিয়া বরিশালের হিজলা থানার দরদূর্গাপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

[৪] এ বিষয়ে শনিবার দিনগত রাত সোয়া ২ চার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারুকের বিরুদ্ধে মামলা করেন র‌্যাব-১০। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়