শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে হোম কোয়ারেন্টাইনে ৪ জন

মুসবা তিন্নি: [২] রাজশাহী বিভাগের ৮ টি জেলায় রোববার পর্যন্ত মোট ৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৪ জন রাজশাহী জেলার। তবে এখন পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা যায়নি বলে নিশ্চিত করেছেন রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য। তবে এ বিষয়ে কোনো কিছুই জানেন না রাজশাহী জেলার সিভিল সার্জন ডাক্তার এনামুল হক।

[৩] স্বাস্থ্যবিভাগের দেয়া তথ্য মতে, নওগাঁ জেলায় ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বগুড়ায় ২০ জনকে ও চাঁপাইনবাবগঞ্জের ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া পাবনায় ১০ জনকে, নাটোরে ১১ জনকে, জয়পুরহাটে ৪ জনকে, সিরাজগঞ্জে ১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হবে।

[৪] রাজশাহীতে কাওকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে রাজশাহী জেলার সিভিল সার্জন ডাক্তার এনামুল হক জানান, তিনি এ বিষয়ে কিছু বলতে পারছেন না। রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, তাদেরকে নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইন’ এ রাখা হয়েছে। প্রত্যেকে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে আছে। কোয়ারেন্টাইনে থাকার অর্থই করোনাভাইরাসে আক্রান্ত নয়।

[৫] এদিকে সরকারের নীতি অনুসারে দেশে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত করতে হলে ঢাকায় অবস্থিত জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মাধ্যমে তা চিহ্নিত করতে হবে। তাই হোম কোয়ারেন্টাইনে থাকারা করোনাভাইরাস পজিটিভ কিনা তা জানতে ঢাকার ওপর নির্ভর করতে হচ্ছে রাজশাহী স্বাস্থ্য বিভাগকে।

  • সর্বশেষ