শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

এম এ হালিম,সাভার প্রতিনিধি: [২] সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার তানিয়া আক্তার (১৮) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিলকে আটক করেছে পুলিশ।

[৩] রোববার সকালে আশুলিয়ার বাইপাইল নতুন পাড়া ইসহাক রহমানের মালিকানাধীন ভাড়া বাসার একটি কক্ষ থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। নিহত তানিয়া আক্তার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার দক্ষিণ কোয়ালিকান্দি গ্রামের বক্তার শেখের মেয়ে। সে স্বামী মো. শাকিলের সাথে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল নতুন পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।

[৪] পুলিশ জানায়, শনিবার রাতের খাবার শেষে স্ত্রী তানিয়াকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন স্বামী শাকিল। পরে সকালে ঘুম ভাঙলে কক্ষের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্ত্রী তানিয়াকে দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায় শাকিল। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

[৫] এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, পারিবারিক কলহের জের ধরে ওই নারী শ্রমিক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিলকে থানায় আনা হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়