শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিব বর্ষে জাবিতে ছাত্রলীগের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন

জাবি প্রতিনিধি : [২] মুজিববর্ষ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শনিবার বিকাল তিনটায় হল সংলগ্ন খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমেদ।
উদ্বোধনী খেলায় টিম লডর্সের মুখোমুখি হয় স্প্যার্টাকাস একাদশ।
[৩] প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমেদ বলেন, ‘‘মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে। শান্তিপূর্ণভাবে এই আয়োজন শেষ করার আশাবাদ করছি।"
এসময় তিনি আর ও বলেন, আমাদের শিক্ষার্থীরা সুস্থ বিনোদনের অভাবে মাদকের ভয়াবহ ছোবলে জড়িয়ে পড়ছে। ছাত্রবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে এ ধরণের কর্মকান্ড ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
দশটি দল অংশগ্রহণে টুর্ণামেন্টে রয়েছে টুংগীপাড়া এক্সপ্রেস, গেরিলা, জয় বাংলা একাদশ, স্প্যার্টাকাস একাদশ, ফাইটার্স একাদশ, সুইসাইড স্কোয়াড, পেন ফাইটার্স, ক্র্যাক প্লাটুন এবং বটতলা একাদশ।
এর আগে ৮ মার্চ শুক্রবার দিবাগত রাত ১০টায় বঙ্গবন্ধু হলের কমনরুমে টুনার্মেন্টের ‘খেলোয়াড় নিলাম’ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ-সভাপতি মিজানুর রহমান, জহিরুল ইসলাম বাবু,বায়োজিদ রানা কলিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজিম সৈকত, তানজিলুল ইসলাম সহ শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়