শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ◈ প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে যে বার্তা দিলেন

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৩:২৪ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার আমতলীতে ২৪০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

মোঃ জয়নুল আবেদীন, বরগুনা প্রতিনিধি: [২] এ ঘটনায় শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

[৩] পুলিশ সুত্র জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ারী গ্রামের ইসমাইল গাজীর ছেলে আবদুল ছালাম গাজী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে ছালাম খেকুয়ারী বাজারে ইয়াবা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ইয়াবা বিক্রিরত অবস্থায় গ্রেপ্তার করে।

[৪] পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ সময় তার শরীর তল্লাশি করে দুই’শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৫] এ ঘটনায় শনিবার দুপুরে ডিবি পুলিশের এসআই শাখাওয়াত হোসেন বাদী হয়ে আবদুস ছালামকে ওইদিন দুপুরেই আমতলী থানায় সোপর্দ করা হয়।

[৬] বরগুনা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুস ছালাম গাজীকে গ্রেপ্তার করেছি। এ সময় তার শরীর তল্লাশী করে দুই’শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৭] আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, মাদক বিক্রেতা আবদুস ছালাম গাজীকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়