শিরোনাম
◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় গেপ্তার-১

জুলফিকার আমীন,পিরোজপুর প্রতিনিধি : [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় নবম শ্রেণির মাদ্রসা ছাত্রী (১৩) কে অপহরণের ঘটনায় জাহানারা বেগম (৪৫) নামে এক নারীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। জাহানারা বেগম উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসি কুদ্দুস মল্লিকের স্ত্রী।

[২] মামলাল সূত্রে জানা গেছে উত্তর মিঠাখালী গ্রামের বসিন্দা ও স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর ওই ছাত্রীকে দক্ষিণ মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসি কুদ্দুস মল্লিকের ছেলে আল আমিন উত্যক্ত করে আসছিল। গত ৯ মার্চ আল আমিন ওই ছাত্রীকে কৌশলে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা শুক্রবার রাতে আল আমীনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করলে পুলিশ আল আমিনের মা জাহানারা বেগমকে গ্রেপ্তার করে।

[৩] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রসা ছাত্রীকে উদ্ধারের চেষ্টা ও বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়