শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে কটূক্তি করায় মাদ্রাসার এক শিক্ষক গ্রেপ্তার

জেরিন আহমেদ : [২] ভোলার দৌলতখান উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে এবং রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তার মনসুর হেলাল ওরফে সফু মাস্টার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা ও ওই এলাকার আহম্মেদের হাট আলিম মাদরাসার সহকারী শিক্ষক।

[৪] বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতখান থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আজ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

[৫] হাজীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মনসুর হেলাল নিজের ফেসবুক আইডিতে উস্কানিমূলক চারটি পোস্ট দেন। এ কারণে দৌলতখান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, শনি কিংবা রোববার তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে আদালতে। সূত্র: আওয়ার ইসলাম.কম

  • সর্বশেষ