শিরোনাম
◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ী পৌরশহরকে পরিস্কার-পরিচ্ছন্নে বিশেষ উদ্যোগ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ [২] গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ড্রেনেজসহ সর্বত্র পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগে লাগাতার কাজ করছেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।

[৩] শুক্রবার সকাল থেকে পৌর এলাকার জিরো পয়েন্ট চৌমাথা মোড় চিঁড়ে জাতীয় মহাসড়ক এবং গাইবান্ধা সড়ক ঘেঁষে ময়লা ও আবর্জনা ভর্তি ড্রেন পরিস্কার কাজ শুরু করা হয়। শহরের মূল সমাগমস্থলসহ সর্বত্র তকতক-ঝকঝকে এবং স্বচ্ছসহ পানি নিষ্কাশন সচল রাখতে লাগাতার এ পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান সফল এবং কার্যকরি করতে তদারকি করছেন পৌর প্রশাসক আবু বকর প্রধান।

[৪] পৌরবাসিদের সার্বক্ষণিক স্বাস্থ্য সম্মত রাখতে পৌর প্রশাসকের এমন আন্তরিক ভূমিকায় স্থানীয় ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের সচেতন মহল তাকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন। পৌর এলাকার বিভিন্ন স্থানে যত্রতত্র জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ পরিস্কার পরিচ্ছন্নের সময় অভিযান অব্যাহত চলবে বলে তিনি জানান।
পৌর প্রশাসক আবু বকর প্রধান বলেন চলমান কার্যক্রমের মাধ্যমে শহরের প্রতিটি রাস্তা ও ড্রেন পরিস্কার করা হবে। নির্দিষ্ট পয়েন্ট ছাড়া যেখানে-সেখানে ময়লা-আর্বজনা না ফেলানোর আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়