শিরোনাম
◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম পটিয়ায় ৮টি বসতঘর পুড়ে ছাই

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম) :[২] চট্টগ্রামের পটিয়ায় উপজেলার কোলাঁগাও ইউনিয়ের ৯ নং ওয়াডের বানীগ্রাম এলাকার আশরাফ আলীর বাড়িতে আজ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে ৮টি বসত ঘর তার মধ্যে দুটি কাঁচা দ্বীতল বসতঘর ও ৬ টি কাঁচা একতলা ঘর পুড়ে গেছে।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুন লেগে এঘটনা টি ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার কিরিটি রন্জন বড়ুয়া আমাদের নতুন সময়কে জানান, আমরা পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়ার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। আগুনের সুত্রপাত সম্পর্কে তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে। তবে আনুমানিক পাঁচ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তা আরো তদন্ত সাপেক্ষে বলা যাবে।

তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরিবার পরিজনদের নিয়ে খোলা আকাশের নীচে অবস্থান করছে।

  • সর্বশেষ