শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যুর সম্ভাবনা বাড়ে হাইপারটেনশন থাকলে, দাবি চীনা চিকিৎসকের

বাংলাদেশ প্রতিদিন :[২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনাটা হয়তো বেশি হাইপারটেনশনের রোগীদেরই। একটি পর্যবেক্ষণের প্রেক্ষিতে এ কথা জানিয়েছেন চীনের পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের কর্মকর্তা দু বিন।

জানুয়ারির মাঝামাঝি থেকে উহানে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন বিন।

[৩] বিন দেখেছেন, উহানে করোনায় আক্রান্ত হয়ে জানুয়ারিতে যে ১৭০ জনের মৃত্যু হয়েছিল, তাদের অর্ধেকই ছিলেন হাইপারটেনশনের রোগী। করোনায় আক্রান্ত হওয়ার পর তারা আরও বেশি করে হাইপারটেনশনের শিকার হয়ে পড়েন। পরে তাদের মৃত্যু হয়।
তবে এই পর্যবেক্ষণের ভিত্তিতে কিন্তু কোনো গবেষণা হয়নি। ফলে এই পর্যবেক্ষণ কোনো আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নালেও প্রকাশিত হয়নি।

[৪] বিন বলছেন, ‘শুধু জানুয়ারিতেই যে ১৭০ জনের মৃত্যু হয়েছে উহানে, আমরা দেখেছি, তার অর্ধেকই ছিলেন হাইপারটেনশনের রোগী। এই সংখ্যাটাই পর্যবেক্ষণের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।’

[৫] বিন জানাচ্ছেন, করোনা আক্রান্তদের ক্ষেত্রে আগে থেকেই যে যে রোগের লক্ষণ মিলেছে, তার মধ্যে অন্যতম হাইপারটেনশনই। এটা নিয়ে এখনও গবেষণা হয়নি। তাই এখনও পর্যন্ত বলা যায়, এটুকু মনে হয়েছে, করোনায় আক্রান্তদের অবস্থার অবনতি ও মৃত্যুর জন্য যদি অন্য কোনো রোগের বড় অবদান থাকে, তা হলে সেটা হাইপারটেনশন।

[৬] চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। সূত্র: আনন্দবাজার।

  • সর্বশেষ