শিরোনাম
◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসির বেঁধে দেয়া স্থানেই পোস্টার ও মাইকিং করে ঢাকা-১০ আসন উপনির্বাচনে চলছে ব্যতিক্রমী প্রচারণা

আসিফ কাজল : [২] ২১ মার্চ ঢাকা ১০ আসনের উপনির্বাচনে চলছে নির্বাচনী প্রচারণা। ২১ মার্চ এ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় নেই পোস্টারের বাহুল্য। গেল সিটি নির্বাচনে লেমিনের্টিং পোস্টার ও মাইকিং এর কারণে যে পরিবেশ দূষণ হয়েছিলো এবার তা রুখতেই নির্বাচন কমশিন হাতে নিয়েছে ব্যতিক্রমী এ উদ্যোগ।

[৩] এ আসনে প্রচারণা চালাতে রাজধানীর ২১টি স্থানে বিলবোর্ড সাজিয়েছে নির্বাচন কমিশন। সেখানে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা পোস্টার লাগিয়েছেন।

[৪] আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১০ রিটার্নিং কর্মকর্তা এ এম শাহাতাব উদ্দিন বলেন, গেল সিটি নির্বাচনে রাজধানীর আকাশ ঢেকে গিয়েছিলো। শব্দদূষণের মাত্রা এমন পর্যায়ে পৌছেছিল যার ফলে মানুষের মধ্যে চরম বিরক্তি কাজ করেছে। এ থেকে মুক্তি পেতেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, ৬টি ওয়ার্ডে ৬টি ক্যাম্প তারা করতে পারে। শুধুমাত্র সেখানেই তারা মাইকিং করবে। এ কারণে যত্রতত্র মাইকিং আর হচ্ছে না।

[৫] করোনা ভাইরাসের কারণে যখন সারাদেশ সতর্ক অবস্থায় রয়েছে। মুজিব শতবর্ষের অনেক অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে এ মূহুর্তে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সম্পর্কে তিনি বলেন, আমরা সবসময় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের এ বিষয়ে সতর্ক করলে অবশ্যই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দেখুন এখনো কিন্তু গণপরিবহনে মানুষ চলাচল করছে। আমাদের ঘনজনবসতিপূর্ণ আমাদের দেশের অবস্থাও সবাইকে বিবেচনা করতে হবে।

[৬] জানা যায়, প্রথমবার পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন। সফল হলে সারাদেশে এ কার্যক্রম হাতে নেয়া হতে পারে।

  • সর্বশেষ