শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবিতে করোনা আতঙ্ক, গণরুম থেকে সরানো হচ্ছে ছাত্রীদের

মুসবা তিন্নি : [২] করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের আবাসিক হলের গণরুম থেকে সরিয়ে ফেলা হচ্ছে।

[৩] বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের নির্দেশনায় হল প্রাধ্যক্ষদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।

[৪] খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মোট ছয়টি আবাসিক হলের গণরুমে প্রচুর শিক্ষার্থী থাকে। প্রতিটি গণরুমে ২৫-৩০টি বিছানা রয়েছে। এতে থাকছে প্রায় ৫০ জন ছাত্রী। তবে পাশাপাশি দুটি বেডের দূরত্ব মাত্র এক থেকে দেড় ফুট। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এসব ছাত্রী। সেখানে করোনাভাইরাস সংক্রমণ হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[৫] প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হলগুলোতে গণরুম না থাকলেও ছাত্রীদের হলে বেশ কয়েকটি গণরুম রয়েছে। এসব রুমে অনেক ছাত্রীকে একসঙ্গে থাকতে হয়। তাই করোনাভাইরাস থেকে সতর্কতা অবলম্বনের জন্য গণরুমের ছাত্রীদের অন্য রুমে স্থানান্তর করার কাজ শুরু করা হয়েছে।

  • সর্বশেষ