শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাসের কারণে সৌদি আরব যাওয়ার পথে বাহরাইনে আটকা পড়লেন ৬৮ বাংলাদেশি

সিরাজুল ইসলাম: [২] ট্রানজিট যাত্রী হিসেবে সোমবার বাহরাইনে অবতরণ করেন তারা। সংযোগ ফ্লাইটে তাদের কর্মস্থল সৌদি আরবে যাওয়ার কথা ছিল; কিন্তু সৌদি আরব আগেই বাহরাইনসহ ১৪টি দেশের সঙ্গে সব আকাশপথ, স্থলপথ ও নৌপথে যোগাযোগ স্থগিত করে।

[৩] বাহরাইনের স্থানীয় সময় সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইনে অবতরণ করেন।

[৪] আটকে পড়া বাংলাদেশি মোহাম্মদ খোরশেদ বলেন, তিনি ১০ বছর সৌদি আরব আছেন। তিন মাসের ছুটিতে বাংলাদেশে যান। বর্তমান ভিসার মেয়াদ মাত্র চার দিন বাকি আছে। এ সময় এই বিড়ম্বনায় চরম উৎকণ্ঠার মধ্যে আছেন।

[৫] যশোরের মাহফুজা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি লক্ষাধিক টাকা ঋণ নিয়ে কাজের জন্য প্রথমবারের মতো সৌদি আরব যাচ্ছেন। কিন্তু এখন দেশে ফিরে গেলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এমনটা হলে ভিটেমাটি বিক্রি করা ছাড়া আর পথ দেখছেন না তিনি।

[৬] রিয়াদে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ঢাকা থেকে সরাসরি সৌদি আরব এলে সমস্যা হবে না। অন্যথায় তারা ভোগান্তিতে পড়তে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়