শিরোনাম
◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস শনাক্তের পরও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি স্বাভাবিক

মাজহারুল ইসলাম : [২] তবে সতর্কতা হিসেবে অনেক শিক্ষার্থীদের মাস্ক পরে আসতে দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানান, মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, তারা তা বাস্তবায়ন করবেন।

[৩] গত রোববার বিদেশফেরত ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়লেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই চালিয়ে যাওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

[৪] শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই তা নেয়া হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়নি।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে কেউ যেনো বিভ্রান্ত না হন। করোনাভাইরাস নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্কের প্রেক্ষিতে এই সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। করোনাভাইরাস মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সচেষ্ট থাকার নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ