শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ক্লোজড

সিরাজুল ইসলাম,সিংগাইর প্রতিনিধি : [২] মানিকগঞ্জের সিংগাইর থানার শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. তৌহিদুজ্জামানকে যৌন হয়রানির অভিযোগে ক্লোজ করা হয়েছে। গত রোববার রাতে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

[৩] পুলিশ সুপার বরাবর ভুক্তভোগী এক নারীর দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, তৌহিদুজ্জামান বিভিন্ন সময় তাকে ফোন করে উত্যক্ত করতো। গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ওই নারীকে তদন্ত কেন্দ্রে ডেকে নিয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।

[৪] যার প্রেক্ষিতে ওই ইনচার্জকে ক্লোজ করা হয়। এ বিষয়ে তৌহিদুজ্জামানকে ফোন দিলে সাংবাদিক পরিচয় জেনে তিনি লাইন কেটে দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়