শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধিঃ [২] পুলিশের দাবি, তারা বেথুলী গ্রামের আফছার উদ্দিনের বাড়ীর উঠানে গোপন বৈঠক করছিল। এসময় তাদের কাছ থেকে ২টি ককটেল, দেশীয় তৈরি অস্ত্র, ৪টি লোহার রড, ২টি ছোরাসহ লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলা শিবিরের সাবেক সভাপতি উপজেলার ষাটবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, কালীগঞ্জ উপজেলা সভাপতি মহেশচরচাঁদা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক কমলাপুর গ্রামের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন, শিবির কর্মী মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন, হাসিলবাগ গ্রামের আলী হোসেনের ছেলে আহসান হাবীব, আব্দুল করিমের ছেলে ইব্রাহিম হোসেন, দামোদারপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে এনামুল ইসলাম ওরফে ইমন, হোসেন আলীর ছেলে মোঃ হাবিবুল্লাহ, পান্তাডাঙ্গা গ্রামের নাজমুস সাদাতের ছেলে নাজমুস সালেহীন, মাগুরা গ্রামের মৃত কবি বাবর আলীর ছেলে হোসাইন ওয়াইস কুরুনী ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মোঃ বায়েজীদ বোস্তামী।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেথুলী গ্রামের একটি বাড়ীর উঠানে শিবিরের ১১ জন নেতাকর্মী নাশকতা সৃষ্টির লক্ষ্যে মিলিত হয়েছিল। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ