শিরোনাম
◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশসহ ৭ দেশে বিমান চলাচল বন্ধ করেছে কুয়েত

সিরাজুল ইসলাম: [২] শুক্রবার রাতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ নিষেধাজ্ঞা এক সপ্তাহ বহাল থাকবে। টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আরব টাইমস

[৩] বাংলাদেশ ছাড়ও মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধ করেছে কুয়েত।

[৪] কুয়েতের যেসব নাগরিক এসব দেশ ভ্রমণ করেছেন, তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

[৫] করোনাভাইরাস যেন দ্রæত অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত।

[৬] করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমনের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশে^ এক লাখ এক হাজার ৯১৪ জন সংক্রমিত হয়েছে। প্রাণহানি ঘটেছে তিন হাজার ৪৬৬ জনের। বিশ্বের ৯৪টি অঞ্চল এবং দেশে ছড়িয়েছে এ ভাইরাস। গত বছরের ডিসেম্বেরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়।

  • সর্বশেষ