শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা সরকারের তারা জঙ্গিবাদ করে আর বলে বিএনপি জঙ্গি সংগঠন, বললেন মোশাররফ

শিমুল মাহমুদ : [২] বিএনপির স্থায়ী কমিটির এ সিনিয়র সদস্য আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা রটনা করে, জঙ্গি বলে ইসলাম দমন করার চেষ্টা করছে। একই কায়দায় বাংলাদেশেও হচ্ছে।

[৩] ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের সরকার নয় বলে যা ইচ্ছা তাই করতে পারছে। নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যে দাম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ দাম বৃদ্ধি পেয়েছে। আবার গ্যাসের দাম বাড়ানো হবে। জনগণ দুর্যোগের মধ্যে আছে। অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে জনগণ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৪] বিএনপির এ নেতা বলেন, আজ বাংলাদেশে যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে আজ গণতন্ত্র নাই। গণতন্ত্র নেই তার কারণ একজনের লোভ, একজনের লালসা চরিতার্থ করার জন্য সারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। একজন মানুষের কাছে বাংলাদেশে ১৮ কোটি মানুষ বন্দী ও জিম্মি।

[৫] মোশাররফ বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকার গঠন করা দরকার হয়। সেই সরকার যদি জনগণের সমর্থিত সরকার না হয়, জনগণের পছন্দমত না হয় তাহলে সেখানে প্রথম অনাচার ও অনৈতিক কাজ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়