শিরোনাম
◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও) ◈ সবুজায়নে নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগাবে বাংলাদেশ সেনাবাহিনী ◈ টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো, দেবতাখুমের বিষয়ে বিশেষ নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন: নিম্ন আয়ের অভিবাসন ঠেকাতে গ্রিন কার্ডে ১ লাখ ডলারের বন্ডের পরিকল্পনা ট্রাম্পের ◈ চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে জাল মূদ্রা ব্যবসায়ী চক্রের ৪ সদস্য আটক

সুজন কৈরী : [২] মতিঝিল এলাকায় বুধবার অভিযান চালিয়ে জাল মূদ্রা কারবারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩। আটককরা হলেন- চঞ্চল মীর ওরফে সৈয়দ আলী (৪০), মো. আব্দুল জব্বার, (৪৮), মোসাদ্দেকুর রহমান (৫৫)ও নূর সাইদ মিঠু (৩৮)।

[৩] বৃহস্পতিবার র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ ও ইন্ট শাখা) এবিএম ফয়জুল ইসলাম বলেন, দিলকুশার মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাল বৈদেশিক মুদ্রা দিয়ে বৈদেশিক মুদ্রা ভাঙ্গতে যাওয়া প্রবাসী বাংলাদেশীদের প্রতারিত করছিলেন আটকরা। অভিযানকালে তাদের কাছ থেকে জাল ১০০ ইউএস ডলার, বাংলাদেশী ১ হাজার টাকার জাল নোট ১০টি, বিট্রিশ জাল নোট ৫ পাউন্ড, জাল ৫ ইউরো, ওমানের ১০০ বাইশা জাল নোট উদ্ধার করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা সংঘবদ্ধ জাল মূদ্রা কারবারী চক্রসহ চোরাকারবারী এবং প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশীদের কাছে ভাঙ্গানোর নাম করে কৌশলে বৈদেশিক মুদ্রা নিয়ে জাল টাকা দিয়ে প্রতারনা করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়