শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস প্রতিরোধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা সোমবারের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্টের নির্দেশ

মহসীন কবির : [২] বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি গঠনসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। আবেদনের শুনানির পর আদালত এ আদেশ দেন। সময় টিভি

[৩] মরণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন আক্রান্ত হয়েছেন। শুধু চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে এখন পর্যন্ত ৫ হাজার ৭৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৫ জন।

[৪] এদিকে করোনায় আক্রান্ত সদস্য দেশগুলোকে সহায়তার জন্য ৬ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল ঘোষণা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক। এরমধ্যে এক হাজার ডলার দ্রুত কম আয়ের দেশগুলোর কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়