শিরোনাম
◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে শিবিরের ৬ নেতা কর্মী গ্রেপ্তার, বিপুল পরিমাণ সাংগঠনিক বইপত্র ও নথি জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: [২] কুড়িগ্রাম সদরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয় শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছে বিপুল পরিমান সাংগঠনিক বইপত্র ও নথি উদ্ধার করা হয়।

[৩] আটকরা হলো ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ। পুলিশ জানায়, এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি লালমনিরহাটে বাকী সবার কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়। বুধবার দুপুরে এক ব্রিফিং-এ এ তথ্য জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)।

[৪] এসময় পুলিশ সুপার জানান, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ