শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানে সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে ২৩ শিশুসহ নিহত ৩০৪

সিরাজুল ইসলাম: [২] নভেম্বরে বিক্ষোভ দমনের সময় এ হত্যাকাণ্ড ঘটে। বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। ইয়ন

[৩] নিহত শিশুদের ২২ জন ছেলে। তাদের বয়স ১২ থেকে ১৭ বছর। নিহত অপর শিশু মেয়ে। তার বয়স ৮ থেকে ১২ বছর।

[৪] পেট্রোলের দাম বাড়ানোর প্রতিবাদে ১৫ নভেম্বর দেশটির রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ লোকজন। নারী শিশুরাও বিক্ষোভে অংশ নেন। তাদের উপর দমনপীড়ন চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই শিশুরা তাদের সরাসরি গুলিতে নিহত হয়।

[৫] অ্যামনেস্টির গবেষক ও মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকার পরামর্শ পরিচালক ফিলিপ লুথার বলেন, নিরস্ত্র মানুষের উপর আইনশৃঙ্খলা বাহিনীর বেআইনী হামলা ছিল সেটা। ওই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

[৬] ১৬ নভেম্বর ছয়টি প্রদেশের ১৩টি শহরে ১২ শিশু নিহত হয়েছে। পরদিন মারা গেছে ৮ শিশু। বাকি তিনজন মারা গেছে ১৮ নভেম্বর।

[৭] লুথার বলেন, বেশিরভাগ শিশু নিহত হয়েছে মাত্র দুইদিনে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যে কোন মূল্যে বিক্ষোভ দমন করার চেষ্টা করছিল। সে সময়ই তারা হত্যাকাণ্ড ঘটান।

[৮] শিশু হত্যার বিষয়টি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেজা রহমানী ফজলীকে লিখিতভাবে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল; কিন্তু তিনি কোন জবাব দেননি।

[৯] নিহত শিশুদের স্বজনরা জানিয়েছেন, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর লোকজন তাদের জিজ্ঞাসাবাদের নামে নানাভাবে হয়রানী করছে।

  • সর্বশেষ